Image description
 

সিলেটের বিশ্বনাথে ধানের শীষের শেষ জনসভায় যাওয়ার পথে বিএনপির এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। 

 

মৃত সুহেল আহমদ চৌধুরী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে পৌরসভার নতুন বাজারস্থ ধানের শীষের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার শেষ জনসভায় যোগদান করতে রওনা দেন। সভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়লে নেতাকর্মীরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

সুহেল আহমদ চৌধুরীর ভাতিজা মোহাম্মদ আলী শিপন ও সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে গেছেন তিনি। তার মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

যুগান্তর