Image description

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে যৌথ বাহিনী দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে এই অভিযান চালায়।

প্রশাসন সূত্র জানায়, মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে বার্মা কলোনি চারদিক থেকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরে প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭৬ পুরুষ, ৮৬ নারী ও ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের চন্দনাইশ থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত এই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মূলত এই অভিযান পরিচালনা  করা হয়েছে।