Image description

ভোলা-২ আসনের দৌলতখান উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ ও প্রচারণার সময় নারী কর্মীদের বাধা ও হেনস্তার অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দৌলতখান উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মিনারা বেগম বলেন, আজ দৌলতখান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চলাকালে স্থানীয় বিএনপি কর্মী রিপন ও সেলিমের নেতৃত্বে আমাদের নারী কর্মীদের গালিগালাজ, হেনস্তা এবং প্রচার কাজে বাধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনি মাঠে জনসমর্থন হারিয়ে বিএনপির নেতা-কর্মীরা ভয়ভীতি ও সহিংসতার পথ বেছে নিয়েছেন। এসময় তিনি প্রশাসনের কাছে নারী হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সব প্রার্থীর জন্য সমান ও নিরাপদ গণসংযোগের পরিবেশ নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে দৌলতখান উপজেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুমকুম আক্তারসহ মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।