নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সূত্র জানিয়েছে, বক্তব্য প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতির অপেক্ষায় রয়েছে দলটি। অনুমতি মিললে বক্তব্যের তারিখ ও সময় জানা যাবে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া উপ কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
এদিকে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।