Image description
 

বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, একটি নির্দিষ্ট দলের প্রতি হেলে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

 
 

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে ইসি। বুধবার ঢাকা-১৭ আসনে একদল ব্যাংক কর্মকর্তা একজন প্রার্থীর জন্য মিছিল করছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এসব নিয়ে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

জামায়াতের শীর্ষ নেতাদের ওপর সাইবার আক্রমণের অভিযোগ করে এহছানুল মাহবুব বলেছেন, রাষ্ট্রপতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ছরওয়ারে আলমের সম্পৃক্ততা পেয়েছে ডিবি। তাই তার নামে মামলা করছে জামায়াতের সাইবার টিম।