Image description

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতনের চেক ছাড় হতে পারে আগামী বৃহস্পতিবার (৬ জানুয়ারি)। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা মঙ্গলবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল বুধবার পবিত্র শব-ই-বরাতের ছুটি থাকায় বৃহস্পতিবার বেতনের চেক ছাড় হতে পারে। মাদ্রাসার এমপিওর চেক ছাড় হবে আগামী বৃহস্পতিবার। তবে বৃহস্পতিবার চেক ছাড় হলেও তা শিক্ষকরা তুলতে পারবেন আগামী রোববার।

এদিকে শব-ই-বরাতের বেতনের চেক ছাড় না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসা শিক্ষকরা।

এর আগে, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের গত ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয় চলতি বছরের জানুয়ারির ১ তারিখ। নভেম্বরের চেক ছাড় হয়েছিল ১১ ডিসেম্বর। অক্টোবর মাসের বেতনের চেক ছাড় হয় ৩০ অক্টোবর। তার আগের মাস সেপ্টেম্বরের চেক ছাড় হয়েছিল ৩০ সেপ্টেম্বর।

আগস্ট মাসের এমপিওর চেক ছাড় হয়েছে ১ সেপ্টেম্বরে। শিক্ষক-কর্মচারীরা ২ সেপ্টেম্বরের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পেরেছিলেন। আর জুলাই মাসের এমপিওর চেক ছাড় হয়েছিল ১২ আগস্ট।