Image description
 
স্বাধীনতা নিয়ে জামায়াতের আমীরের বক্তব্য ১০০% সঠিক। তিনি বলেছেন, স্বাধীনতার ঘোষণা প্রথম চট্টগ্রাম থেকেই হয়েছে।
 
এতে মিথ্যা কোথায়? ঐতিহাসিকভাবে তো সত্যিই স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই প্রচারিত হয়েছিল।
 
এর পরের অংশে তিনি বলেছেন, প্রথম বিদ্রোহ ঘোষণা করেন কর্ণেল অলি আহমেদ। এটাও তো অস্বীকার করার উপায় নেই।
 
ইতিহাসে সুপ্রতিষ্ঠিত যে কর্ণেল অলি আহমেদই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন—“We revolt” বলে।
 
পরবর্তীতে তাঁর উদ্যোগেই মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
 
খেয়াল করুন—জামায়াতের আমীর কোথাও বলেননি যে কর্ণেল অলি আহমেদ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
 
তিনি স্পষ্টভাবে বলেছেন, অলি প্রথম বিদ্রোহ করেছেন, স্বাধীনতার ঘোষণা নয়। বিদ্রোহ আর ঘোষণা—এই দুইয়ের মধ্যে পার্থক্য ইচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেলে যেভাবে বক্তব্য বিকৃত করা হচ্ছে, সেটাই আসলে মিডিয়া ট্রায়াল।
 
ইতিহাস বিকৃত করে নয়, সত্যকে সত্য হিসেবেই দেখা উচিত।