গুমের ক্ষেত্রে সেনাবাহিনীর জড়িত সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের দুর্বল অবস্থান লক্ষ করা গেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবি বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র ও আইন সংস্কারের উদ্যোগ নাজুক অবস্থায় রয়েছে।
সোমবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টিআইবি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বৈষম্যবিরোধী আন্দোলন ও তার পূর্বে সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও বিচার, সংস্কার- রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামো, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সংক্রান্ত কার্যক্রম, রাষ্ট্র পরিচালনা- বিভিন্ন খাতে নিয়মিত কার্যক্রম (আর্থিক, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকারব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবেশ, বৈদেশিক কর্মসংস্থান, আন্তর্জাতিক সম্পর্ক), অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অর্থপাচার রোধ নিয়ে গবেষণা করেছে।
টিআইবি জানায়, নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সেনাবাহিনীর বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ সত্ত্বেও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় সরকার নিয়ে আসতে পারেনি। গুমের বিচারে ধীরগতির অভিযোগ করেছে টিআইবি।
গ্রেফতারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও ১০ জন সেনা কর্মকর্তার বিদেশে পলায়ন রোধ করার ক্ষেত্রে ব্যর্থতা - গুমে জড়িত আইন প্রয়োগকারী সংস্থা ও সেনা কর্মকর্তাদের একাংশের বিচার শুরু হলেও মূল হোতাদের অনেকেই বিচারের বাইরে রয়েছে।
টিআইবি আরো জানায়, মানবতাবিরোধী অপরাধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত ১৫ জন সেনাকর্মকর্তাকে বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করে সেনা কর্তৃত্বাধীন সেনানিবাসের অভ্যন্তরে সাবজেল বা উপ-কারাগারে রাখা হয়েছে যা এটিকে প্রশ্নবিদ্ধ করেছে।
টিআইবি জানায়, ২০২৫ পর্যন্ত দায়েরকৃত মামলা ১ হাজার ৭৮৫টি (হত্যা মামলা ৮৩৭টি); চার্জশিট ১০৬টিতে যার মধ্যে হত্যা মামলা ৩১টি পতিত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য ১২৮ জন গ্রেপ্তার হয়েছে।
গণ-অভ্যুত্থানে হত্যায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলায় আসামি ১ হাজার ১৬৮ পুলিশ, ৬১ জন গ্রেপ্তার হয়েছে।
একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড; আরেকটি মামলায় তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি বেঞ্চে মোট ১২টি মামলা বিচারাধীন, ১০৫ জনের বেশি অভিযুক্ত হয়েছে।
টিআইবি আরও জানায়, গণ-অভ্যুত্থানে আহতদের যথাযথ ক্ষতিপূরণ, সন্তোষজনক চিকিৎসা ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কাজের পরিধি নিয়ে প্রশ্ন এবং সমন্বয়ের ঘাটতি দেখা দিয়েচে। অনুদান প্রদানের কিছু ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে সরকারি ক্রয় নীতিমালা অনুসরণে ঘাটতি রয়েছে।
সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জামান জানান, আসছে জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু হবে কী-তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, নির্বাচনে পেশী, অর্থ ও ধর্মের ব্যবহার দেখা যাচ্ছে। বিষয়টি আমাদের নজরে এসেছে।
তিনি আরো জানান, গুমের সঙ্গে জড়িত সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর যারা জড়িতদের যারা পালাতে সহযোগিতা করেছে তাদের আইনের আওতায় আনার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।
সংবাদ সম্মেলনে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী কমিটির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (কমিনিউকেশন) মোহাম্মদ তাওহিদুল ইসলাম ও পরিচালক (গবেষণা) মো. বদিউজ্জামান।