পবিত্র রমজানকে সামনে রেখে সরকার ঘোষণা করেছে সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি, দুধ ও ডিম বিক্রির। এই উদ্যোগের মাধ্যমে রোজাদাররা সহজলভ্য মূল্যে খাদ্যপণ্য পাবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ১ থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরসহ দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে এই বিক্রয় কার্যক্রম চলবে। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এবারের রমজানে বিক্রির স্থান বাড়িয়ে মোট ৪৮টি স্থানে পণ্য সরবরাহ করা হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, “রোজাদারদের ভোগান্তি কমাতে এবং পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। সরবরাহকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বছর আরও বেশি সংখ্যক জায়গায় পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে।”
সরকারি এই উদ্যোগ রমজান মাসে সাধারণ মানুষের সাশ্রয় ও খাদ্যপণ্যের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
ঢাকাটাইমস