Image description

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিজেই নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সতর্কবার্তা দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে জ্বালানি উপদেষ্টা জানান, তাঁর ফোন নম্বরটি হ্যাক হয়েছে এবং এই নম্বর থেকে যদি কেউ অর্থ সহায়তার অনুরোধ পেয়ে থাকেন, তাহলে তা উপেক্ষা করার জন্য অনুরোধ জানান।

তথ্যমতে, ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।