চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয় জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়। বিষয়টি নিশ্চিত করে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, প্রশাসনিক প্রয়োজনে ডিসি পদে এই রদবদল আনা হয়েছে।
আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলকে সিএমপির উত্তর জোনে পদায়ন করা হয়েছে। ট্রাফিক পশ্চিম জোনের ডিসি নিষ্কৃতি চাকমাকে দেওয়া হয়েছে ট্রাফিক বন্দর জোনের দায়িত্ব। পশ্চিম জোনের ডিসি মো. আলমগীর হোসেনকে পদায়ন করা হয়েছে বন্দর জোনে।
এ ছাড়া এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পশ্চিম জোনে, উত্তর জোনের ডিসি মো. হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং বন্দর জোনের ডিসি আমিরুল ইসলামকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।