Image description

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নওফেলের বোনজামাই ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. সেলিমকেও গ্রেপ্তার করা হয়।

এসম নওফেলের সৎ মা হাসিনা মহিউদ্দিনে গ্রেপ্তারের খবর জানা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। 

তবে হাসিনা মহিউদ্দিনের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ডা. সেলিমকে গ্রেপ্তারের সময় একই ভবনে উপস্থিত ছিলেন হাসিনা মহিউদ্দিন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ড. সেলিমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশ বর্তমানে অভিযান পরিচালনা করছে।

কোন মামলায় ড. সেলিমকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।