Image description

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত একজনকে রাজশাহী থেকে আটক করেছে এসআরবি-৫। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের তেরখাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী মো. টমাস উদ্দিন নিহত হন। এঘটনায় আরও চারজন আহত হন।

আটক নাজমুল কবীর নুরুল (২৯) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিকে অভিযান চালিয়ে নুরুলকে আটক করা হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের এএসপি এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় ৭৯ জনের নামসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে শিবগঞ্জে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের সেনাপতির ছেলে রুবেল ইসলাম (২৩) ও বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান (১৮)।