Image description
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকছেন।
 
নতুন করে মোতায়েন করা ২৬ প্লাটুন বিজিবি সদস্য শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
 
তিনি জানান, নতুন করে ২৬ প্লাটুন মোতায়েনের ফলে গোপালগঞ্জে বিজিবির মোট সদস্যসংখ্যা ৫৫ প্লাটুনে দাঁড়াবে।