Image description

ডিসেম্বর নিয়ে কিছু লোক শেখ হাসিনার চেয়েও আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। শুক্রবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

সারজিস বলেন, ডিসেম্বর নিয়ে খুনি শেখ হাসিনা যতটা না আত্মবিশ্বাসী, তার চেয়ে বেশি আত্মবিশ্বাস সম্পন্ন কিছু লোকের উৎপাত দেখা যাচ্ছে। যাদের মধ্যে কিছু দেখা যায় টকশোতে, কিছু সুশীল-বুদ্ধিজীবী-সিনিয়র সাংবাদিক রূপে, কিছু আইনজীবী কিংবা কালচারাল হনু হিসেবে। এদের চিনে রাখুন, প্রতিরোধ করুন। এরাই বিষফোঁড়া।