Image description

স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করতে পারলে চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো বেশির ভাগ ক্ষেত্রে ন্যায্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ ক্ষেত্রে সাংঘর্ষিক চিন্তাভাবনা বাদ দিয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের মধ্যে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

চিকিৎসকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেককে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কেউ চিকিৎসার অভাবে পিছিয়ে থাকবে না এবং প্রতিটি পরিবারে প্রাণখোলা হাসি থাকবে।

শীর্ষনিউজ