বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাকে পাঁচ বছরের জন্য এ পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে। তবে কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে নিয়োগটি চূড়ান্ত হবে।
নতুন দায়িত্বে রাব্বুর রেজা প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনার নেতৃত্ব দেবেন।
রাব্বুর রেজা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) নির্বাহী কমিটির সদস্য।