‘গণঅভ্যুত্থানের মহানায়কের কেন এই মহা অধঃপতন?’—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক অবস্থান ও দলটির বর্তমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খান তার পোস্টে লেখেন, ‘নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেন, কিন্তু গার্মেন্টস কর্মীরা কাজে ফিরে গেলেন! নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও আর জড়ো হবে না। আশা করি তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।’
নাহিদ ইসলামের রাজনৈতিক অবস্থান ও এনসিপির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি লেখেন, ‘গণঅভ্যুত্থানের মহানায়কের কেন এই মহা অধঃপতন? কেন এনসিপি একটি নামসর্বস্ব দলে পরিণত হলো? এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন?।’
রাশেদ খান বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে সব কৃতিত্ব নিজেদের বলে মনে করেছিলেন নাহিদ ইসলামরা। যত বেশি অহংকারী হবেন, তত বেশি বুঝতে পারবেন যে গণঅভ্যুত্থানে তারাই সব করেননি।’
এনসিপির নেতাদের সঙ্গে নাহিদ ইসলামের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি লেখেন, ‘সামান্তা শারমিনের মতো নেত্রীদের ধরে রাখার যোগ্যতা হারানোর পর জনগণ কেন নাহিদ ইসলামের ডাকে মাঠে নামবে?।’