Image description

শাহজালাল বিমানবন্দর থেকে সৌদিগামী ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ১০ অক্টোবর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ১৪৪টি। এসব ফ্লাইটের যাত্রী সংখা ছিল ২২ হাজার ২১ জন। 

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।  

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ছিল ৬৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি। 

বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭টি। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি। 

কাওছার মাহমুদ জানান, গত ১০ তারিখ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল হওয়া ১৪৪ ফ্লাইটের মোট যাত্রী ছিল ২২ হাজার ২১ জন।  নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।