Image description

শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য সারাদেশের পূজামণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিএনপি।

এ লক্ষ্যে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আহ্বায়ক এবং আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সদস্যসচিব করে কেন্দ্রীয়ভাবে একটি ‘পর্যবেক্ষণ কমিটি’ গঠন করেছে দলটি।

কমিটির সদস্যরা হলেন—দলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী ও রমেশ দত্ত, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব রায়, সাবেক ছাত্রনেতা মিল্টন বৈদ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের এ তথ্য জানানো হয়।