রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার আলোব্দি ঝিলপার বস্তি সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার করা ১৩ জন হলেন রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।
পুলিশ জানায়, ওই এলাকায় প্রায় ১০০ জন লোক ঝটিকা মিছিল করতে সমবেত হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পল্লবী থানার সব মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের জন্য সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে।
পরে তাদের পল্লবী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।