প্রধানমন্ত্রী তারেক রহমানের রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার বেড়েছে। নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির।
এর আগে সরকারের শুরু থেকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আছেন শামা ওবায়েদ ইসলাম। নতুন দায়িত্ব বণ্টনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজনই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।
২০২৫ সালের ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) পদে নিযুক্ত হন।
শীর্ষনিউজ