Image description

একটি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় সিইসি বলেন, ‘এ নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ আসেনি। সুন্দর পরিবেশে ভোট হয়েছে। নির্বাচন আয়োজন ও সম্পন্ন করতে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, হুইপসহ সবাই সহযোগিতা করেছেন। আমি বলব, এটা ঐতিহাসিক একটি নির্বাচন হয়েছে।’