Image description

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক ওমর ফারুক শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

রিমান্ডপ্রাপ্তরা হলেন- রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির (মুত্তাকিন) (৪২) ও রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন (২৫)।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এমপির ওপর হামলার ঘটনায় কারাগারে থাকা দুজন আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরে শুনানি শেষে আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে টিটিসির ভবন নির্মাণসংক্রান্ত এক মতবিনিময়সভা থেকে বেরিয়ে আসার সময় এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এদিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এতে ৩০-৪০ জনকে আরও অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় চারজন আসামি জামিন ও বাকিরা পলাতক রয়েছেন।