রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। এ উপলক্ষে সংসদ সদস্যদের ভোটদানের জন্য ৯ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় বলা হয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে সংসদ ভবনে ভোট দিতে হবে। এ সময়ে নির্বাচন কমিশনের ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোট দিতে ৯ নির্দেশনা
১. ২০ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে সংসদ ভবনে ভোট দিতে হবে। এ সময়ে নির্বাচন কমিশনের ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।
২. সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় কর্তৃক সরবরাহকৃত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
৩. সংসদ কক্ষে নিজ আসনে বসার পর সহকারী কর্মকর্তার কাছ থেকে ক্রমিক নম্বর ও নির্বাচনী সংখ্যাযুক্ত ব্যালট পেপার নিতে হবে। ব্যালট পেপারের কার্যক্রম সম্পন্ন করার পর তা ভোটারের স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে সহকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।
৪. ব্যালটের আড়াল করার বা ব্যালট ভাঁজ করার পর প্রার্থীর প্রতীকের বিপরীতে নির্দিষ্ট থাকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।
৫. ভোট দেওয়ার পর ব্যালটটি সংসদ কক্ষে সংরক্ষিত ব্যালট বাক্সের ভেতরে রাখতে হবে।
৬. কোনো কারণে সরবরাহকৃত ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে ব্যালট বাক্সে রাখার পূর্বে সেটি নিয়ে নির্বাচনী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে। নির্বাচনী কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৭. ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে নির্বাচনী প্রচার করা বা এ উদ্দেশ্যে কোনো বক্তব্য, বিবৃতি বা ভাষণ দেওয়া যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১১(২) বিধি এ ক্ষেত্রে প্রযোজ্য।
৮. ভোট দেওয়ার সময় কোনো তাৎক্ষণিক সমস্যা হলে চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপ এবং সংশ্লিষ্টদের জানাতে হবে।
৯. ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেখানে পূর্ণ নাম লিখতে হবে।