Image description

ইনকিলাব মঞ্চের মশাল মিছিলে অসাবধানতাবশত আগুনে দগ্ধ হয়েছেন এক নারী কর্মী। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মিছিল চলাকালে ভিড়ের মধ্যে একটি মশাল থেকে তার গায়ে আগুন লেগে ঘটে এ দুর্ঘটনা।

ঘটনার পর মিছিলে অংশ নেওয়া অন্য কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ নারীকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। এ দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

 

ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানাতে এ মশাল মিছিলের আয়োজন করে ইনকিলাব মঞ্চ । আয়োজকদের ভাষ্য, মিছিলের মাধ্যমে ভারতের শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং মোদী সরকারের নীতির প্রতিবাদ জানানো হয়। মিছিলজুড়ে এ বিষয়ে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।