Image description

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশকিছু এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

সোমবার (১৩ জুলাই) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার নাটোর গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এই কারণে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের (সব ফিডার) আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন এবং দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকায় সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সব ধরনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারিগরি কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের এই সময়সীমা কিছুটা কম-বেশি হতে পারে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।