Image description

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি নেতাকর্মীরা। মিছিল শেষে সাভার মডেল থানার সামনে অবস্থান নেন তারা।

 

জানা গেছে, সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

জানা গেছে, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটানো হয়।

 

এ ঘটনার প্রতিবাদে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিলিছ করেন এনসিপি নেতারা। মিছিল শেষে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।