Image description

বিষ্ফোরক দ্রব্যসহ তিন মামলায় ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানকে কারাগারে পাঠালেন বিচারক। আজ মঙ্গলবার বিকেলে তিনি ফেনীর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রের বরাত দিয়ে ফেনী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলছিলেন, মাহমুদুল হাসানের বিরুদ্ধে ফেনী মডেল থানায় তিনটি মামলা। এরমধ্যে বিষ্ফোরক আইনে দুটি মামলা। এর আগে তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিন মেয়াদ শেষ হলে আজ  আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

ফেনী আলিয়া মাদ্রাসা সূত্র বলছে, অধ্যক্ষ মাহমুদুল হাসানের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। ইতোপূর্বে ফেনী জেলা প্রশাসনের তদন্তেও এসব অভিযোগের সত্যতা মিলেছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি গা ঢাকা দেন এবং সম্প্রতি ফিরে আসেন। তিনি সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর ঘনিষ্টজন হিসেবে নিজেকে পরিচয় দিতেন বলে জানান আলিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী।