ডা. আমরি মিমকে সভাপতি ও মো. রিমন আলীকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মেডিকেল কলেজে ৪৬ সদস্যের নতুন কমিটি অনুমোদন দিয়েছে ছাত্রদল। আজ শুক্রবার (১৯ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটিতে সিনিয়র সভাপতি হিসেবে রয়েছেন মানসিফ তাহসিন। অন্য সহ-সভাপতিরা হলেন— মো. সাব্বির হোসেন, মো. মিজানুর রহমান, নাঈম আহমেদ খান, নাজমুছ সাকিব তন্ময় ও শাহরিনা আফরোজ।
এতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবু হানিফা হানিফ। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন— নাফিস সাদিক, মো. রুবায়েত, ফিরোজ আহমেদ, অপু সাহা, নাজমুল হাসান, মাহবুবুল হাসান, পলাশ কুমার দাস ও ইশরাক তৌসিফ।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন বাহারুল ইসলাম লিমন। সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন— কৌশিক মাহমুদ রোহান, নাহিদ হাসান, আহমেদ শাফি শরীফ, জুনায়েদ আহমেদ, মুফাচ্ছিরুল হক ইশতিয়াক, কৌশিক রায় কাব্য ও শাদমান রাদ।
এই কমিটিতে দপ্তর সম্পাদক পদে (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শাহরিয়ার সাজিদ, সহ-দপ্তর সম্পাদক পদে এস এম তৌহিদ, প্রচার সম্পাদক পদে (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শাহরিয়ার তাহমিদ, সহ-প্রচার সম্পাদক পদে ফাহিম আবরার কাফি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. মেহেদী হাসান, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জার্জিস আহমেদ লিমন, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল্লাহ বিন মো. জিহাদ, সহ-ক্রীড়া সম্পাদক পদে মাহি শাহরিয়া মিতুল, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. হাসিনুর ইসলাম এবং সহ-তথ্য ও গবেষণা সম্পাদক পদে রয়েছেন অমিতাভ চক্রবর্তী।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে পবন চন্দ্র বর্মন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে দীপ্তেন্দু মন্ডল, সমাজসেবা সম্পাদক পদে মাহমুদুল হাসান মাহি, সহ-সমাজসেবা সম্পাদক পদে আসাদুল্লাহ আল গালিব প্রভাস, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আবু সাদিক রহমান, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক পদে লিটন শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে শাহরিয়ার হাসান, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আসিফ ইকবাল অন্তু, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে শাফিন জামান জর্জ, সহ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে প্রসেনজিৎ পাল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে শেখ শাকিল শাহরিয়ার ও সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন মাশরাফি আল মাহিন।
কমিটিতে সদস্যরা হলেন— মো. আব্দুল্লাহ আল মামুন, মহাকর্ণ বিশ্বাস তীর্থ, সৈয়দ রোকনুজ্জামান সিয়াম ও জি এম ফারদিন।