Image description

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বেড়ে হয়েছে ৮৩ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ (সিএইচএফ)। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা। এটি এখন পর্যন্ত দেশটিতে বাংলাদেশিদের আমানতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

এসএনবির বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের মোট আমানত ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ। ২০২৪ সালে ছিল ৫৭ কোটি ৬৬ লাখ সুইস ফ্রাঁ। সেই তুলনায় ২০২৫ সালে ৪১ শতাংশ বেড়ে ৮২ কোটি ২৭ লাখ সুইস ফ্রাঁতে উন্নীত হয়েছে।

আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক পরিসংখ্যান প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ বিষয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দীন আহমেদ আগামীর সময়কে বলেছেন, ‘সম্প্রতি বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এমন পদক্ষেপ আগেই উপলদ্ধি করে অনেকে সুইস ব্যাংকে অর্থ স্থানান্তর করেছেন। কেননা এখন পর্যন্ত সুইস ব্যাংক কারো সম্পদ ফেরত দেয়নি।’