Image description

সীমান্তের ঝুঁকিপূর্ণ জায়গা গুলোতে বেড়া দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার হওয়া ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ১১ জনকে বিএসএফের কাছে হস্তান্তর এবং ১৮৩ জনকে পুশব্যাক ও বাকিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশইন চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সফলভাবে প্রতিরোধ করেছে বলে জানান তিনি। 

আজ বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সিলেট-৩ আসনের মোহাম্মদ আব্দুল মালিক এবং পাবনা-৫ আসনের শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে এই উত্তর উপস্থাপিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচারসহ আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে।

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।’ সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পাদিত না হলেও, দ্বিপাক্ষিক বৈঠকে মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা এবং ক্ষতিপূরণ ও জবাবদিহিতার জন্য পরোক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি জানান।

কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে আইস (ক্রিস্টাল মেথামফেটামিন) আসক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার কথা জানান।

সংরক্ষিত আসনের নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫ সালের জুন থেকে গত ৩১ মে পর্যন্ত এক বছরে সীমান্ত এলাকায় ১ হাজার ৯৭৯ কোটি ৫৩ লাখ টাকা সমমূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি। এই সময়ে ১ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ৪৩৬ পিস ইয়াবা, ৫৫ হাজার ৯০৮ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৪৬৩ কেজি গাঁজা, ১ লাখ ৬ হাজার ৭০৯ বোতল মদ, ১৫ দশমিক ৫৭৭ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ দশমিক ০৮ কেজি কোকেন এবং ৬২ বোতল এলএসডিসহ ২ হাজার ১৮৯ জন আসামিকে আটক করা হয়েছে।

কিশোরগঞ্জ–৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৯ হাজার ২৫১টি মামলায় ৯ হাজার ৬৮৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১ মে থেকে দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে ৮ জুন পর্যন্ত ৭ হাজার ৬৮৮টি মাদক মামলায় ১০ Trench ৮৬৫ জনকে গ্রেপ্তার এবং ১২৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ২৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোর গ্যাংয়ের ফেসবুক পেজ, গোপন গ্রুপ এবং টিকটক অ্যাকাউন্টগুলো সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত শুধু মোহাম্মদপুর এলাকা থেকেই ২৫২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

এছাড়া কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কারাগারগুলোর ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি থাকার চিত্র তুলে ধরেন। তিনি জানান, দেশের ৭৫টি কারাগারের ধারণক্ষমতা ৪৫ pill ১৩৬ জন (পুরুষ ৪৩ হাজার ১০৭ এবং নারী ২ হাজার ২৯ জন) হলেও বর্তমানে এর বিপরীতে ৭৭ হাজার ৪০ জন বন্দি (পুরুষ ৭৪ Countess ৩৬ এবং নারী ২ হাজার ৭৭ জন) আটক রয়েছে, যা মোট ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনলাইন জুয়া ও বেটিং সাইট বন্ধে পুলিশ, বিটিআরসি ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। অনলাইন ও অফলাইন জুয়া প্রতিরোধে দেশে একটি নতুন ও যুগোপযোগী আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্ত্রী সংসদকে অবহিত করেন।