ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ বলেছেন, বিএনপির সূচনা থেকেই এ দেশের কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল। এখনো আছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।
মুফতি মুহাম্মদুল্লাহ আরো বলেন, বিগত সময়ে কওমি ঘরানার মানুষদের জন্য বরাদ্দের কোনো কথা কখনো আসেনি। এবার আমারা ভেবেছিলাম, বিএনপি যেহেত ইসলামপন্থি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। তারা যেমন নৃগোষ্ঠীকে অর্থনৈতিক বরাদ্দের মধ্যে এনেছে, কওমি অঙ্গনকেও বরাদ্দের মধ্যে আনবে। কিন্তু কওমি ঘরানার আলেম-ওলামা ও সেই সমাজের মানুষগুলোকে তারা কোন গ্রহণের মানুষ মনে করে সেটা আমার বুঝে আসে না।
এর আগে সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ করেছেন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আমি পৃথিবীর অনেক দেশের সংসদ দেখেছি। সেখানে মাথা ঝুঁকিয়ে প্রবেশের নীতি রয়েছে। কিন্তু বিষয়টা কি ইসলাম পরিপন্থী কিনা সেটা আমাদের জানানোর অনুরোধ করছি।