Image description

জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক কর্তৃক হিজাব নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

​রোববার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় নোয়াখালী শহর শাখার উদ্যোগে মাইজদী শহরের পৌর বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

​মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা হিজাব নিয়ে কটাক্ষের তীব্র নিন্দা জানান এবং সংসদ সদস্যকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

​প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।