Image description

গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ২৪টি শত্রুভাবাপন্ন ড্রোন প্রতিহত করেছে দেশটির সশস্ত্র বাহিনী। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুলআজিজ আল-ওতাইবি জানান, ইরানের এই ড্রোন হামলার কারণে “সামান্য বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।” খবর আল জাজিরার।

 

তিনি আরও বলেন, “জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষার্থে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। অত্যন্ত দক্ষতার সাথে বাহিনী তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছে।”