Image description

দেশে তৈরি মোবাইল ফোনের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে কমতে পারে মোবাইল কলরেটও। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে কয়েকটি কর-সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি জানান, স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার ৫ শতাংশ ও ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক প্রাপ্ত রেভিনিউ শেয়ার, লাইসেন্স ফি বা চার্জের ওপর প্রযোজ্য ২০ শতাংশ উৎসে কর প্রত্যাহারের প্রস্তাবও রাখা হয়েছে।