Image description

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন। মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, আসন্ন বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়াসা কাজ করছে। হাতিরঝিল লেক পরিষ্কারেও কাজ চলছে, তবে সময় লাগবে। কারণ স্যুয়ারেজ লাইন রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরদিন নিজে ঘুরেছেন ঢাকা শহরে। কোথায় কী অবস্থা, তিনি দেখেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, যেখানে কাজের গাফিলতি দেখা যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এরই মধ্যে দায়িত্ব অবহেলায় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।