Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার বিধ্বস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিএনপির কাছে মানুষের অনেক প্রত্যাশা। সেগুলো পূরণ করতে হবে। জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে হবে।

রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আদর্শকে অনুধাবন করতে হবে। সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। বিএনপির ইশতেহার এখন জনগণের ইশতেহার, বাস্তবায়ন করতে হবে। এই সময় হেসে খেলে চলে গেলে দেশ ও ভবিষ্যত প্রজন্মের বড় ক্ষতি হয়ে যাবে।


শীর্ষনিউজ