Image description

‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন’ এমন একটি চিরকুট লিখে মো. আতিক নামে এক যুবক ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।

 

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি রেলগেটের অদূরে এই ঘটনা ঘটে।

 

নিহত যুবক মো. আতিক উপজেলার দেউতি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসে সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেন। ঘটনাস্থল অতিক্রম করার পর মাথা কাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে যুবকের পরিচয় মেলে।

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে পড়ে আছে যুবকের মাথাবিহীন নিথর দেহ। হাতে মেহেদিতে লেখা ‘হোসাইন’। প্যান্টের পেছন পকেটে থাকা চিরকুটে লেখা– ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’

 

পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউছুব আলী বলেন, ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবেন।