লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৯৪টি গরু-ছাগল কোরবানি দেওয়া হয়েছে। এসব পশুর মাংস ২১ হাজার ২১৪ পরিবারে মাঝে পৌঁছে দেয় নেতাকর্মীরা।
রোববার (৩১মে) সকালে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা জামায়াত সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ১৭৬টি গরু ও ১৮টি ছাগল কোরবানি দিয়েছে জামায়াত।
এর মধ্যে সদর উপজেলায় ৩৯টি গরু, চন্দ্রগঞ্জ উপজেলায় ৪৮টি, রামগঞ্জ উপজেলা ও পৌরসভায় ২৯টি, লক্ষ্মীপুর পৌরসভায় ৩১টি গরু ও ১ টি ছাগল, রামগতি ও কমলনগর উপজেলায় ২৯টি গরু ও ১৭টি ছাগল কোরবানি দেওয়া হয়েছে। ঈদের দিন ও পরদিন এসব কোরবানির মাংস অসহায় পরিবারের মাঝে পৌঁছে দেয় নেতাকর্মীরা।
জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ বলেন, সংগঠনের পক্ষ থেকে এসব পশু আল্লাহর নামে কোরবানি দেওয়া হয়েছে। আমাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ও সুধী-শুভাকাঙ্খিদের সহায়তায় পশুগুলো কুরবানি করে অসহায় পরিবারগুলোর কাছে মাংস পৌঁছে দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের এসইউএম রুহুল আমীন ভূঁইয়া বলেন, ‘বহু বছর থেকে জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে এই কাজটি করে আসছে। যেসব পরিবার নানা কারণে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেনি। তাদের এই কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়। সংগঠনের ব্যবস্থাপনায় পুরো জেলায় ১৯৪টি পশু আল্লাহর নামে কোরবানি করা হয়। অতীতের ন্যায় আল্লাহ সন্তুষ্টি অর্জন ও মানুষের কল্যাণে আগামীদিনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।