Image description

সৌদি আরবে ঈদুল আজহার জামাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মোহাম্মদ ইসমাইল নামের এক প্রবাসীর। বুধবার সকালে তায়েফে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালীর মরহুম ছগির আহমদের একমাত্র ছেলে।

নিহতের স্বজনরা জানান, ইসমাইল দীর্ঘদিন যাবৎ সৌদি আরব প্রবাসে রয়েছেন। পরিবারের একমাত্র পুরুষ সদস্য হওয়ায় পুরো পরিবার ছিল তার আয়ের ওপর নির্ভরশীল। ঘটনার দিন সকালে অন্য সকলের মতো তায়েফের বাসা থেকে সকালে পবিত্র ঈদুল আজহার ঈদের জামাতে যোগ দিতে যাওয়ার পথে আকস্মিক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেন।

ইসমাইলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের লাশ বর্তমানে সৌদি আরবের তায়েফ শহরের স্থানীয় একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে আনার জন্য জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবার।