Image description

১৯৭৯ সালে বাবার খনন করা দরিরামপুর ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে মাটি কেটে শ্রমিকদের মাথায় তুলে দেন।
শনিবার বেলা ২টা বেজে ২০ মিনিটে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের ধরার খাল পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 

এর আগে ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি যাত্রা শুরু করেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধন করবেন। জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ময়মনসিংহের ত্রিশালে ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর ব্যক্তিগত পরিদর্শনে আসেন। স্থানীয় 'ধরার খাল' বা বৈলর খাল পরিমাপ ও খনন কার্যক্রমের সাথে যুক্ত হন। তবে ১৯৭৬ থেকে ১৯৭৭ সালের দিকে তিনি দেশব্যাপী যে ব্যাপকভিত্তিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, তার অংশ হিসেবে ত্রিশালের এই খালটিও খনন করা হয়েছিল।
স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটন বলেন, আজ ২৩মে প্রধানমন্ত্রীর তারেক রহমান নিজে এসে আবারও এই খালটির পুনঃখনন কাজ উদ্বোধন করলেন।