Minar Rashid (মিনার রশিদ)
"একজন নারী মক্কা থেকে মদীনা পর্যন্ত সফর করবে, তার গায়ে অলংকার থাকবে, কিন্তু কেউ তার দিকে কুদৃষ্টিতে তাকাবে না বা তাকে কষ্ট দেবে না।”
এই হাদিসটি আমাদের ইসলামিক স্কলাররা প্রায়ই শুনিয়ে থাকেন! কোনও মুসলিম দেশে এরকম পরিবেশ সৃষ্টি হয়েছে কি না জানি না। তবে আমি যে সিঙ্গাপুরে থাকি সেখানে এর কিছু প্রতিফলন দেখতে পাই! দেখা যায় রাত দুইটা তিনটার দিকে সুন্দরী তরুণী হাফ প্যান্ট এবং শর্ট গেঞ্জি পরে একাকি হেটে যাচ্ছে! কিন্তু তার কোনও ক্ষতি করার সাহস কেউ করছে না।
তবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও অপরাধের হার খুবই কম! যদিও এই দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদারবাদী পশ্চিমাদের সমালোচনা অব্যাহত রয়েছে!
এই সব দেশে অপরাধের হার কমার পেছনে কঠোর আইনের শাসন মূল ভূমিকা পালন করে। কেউ অপরাধ করলে পার পাবে না - এই ম্যাসেজটি এখানে স্পষ্ট!
সাত বছরের রামিসার হত্যাকান্ডের পর এই সব অপরাধের ধরণ ও মাত্রা সম্পর্কে নতুন করে ভাবাচ্ছে! সমাজের বাঁধন অটুট রাখতে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অতি দ্রুত করা দরকার! এখানে অপরাধ প্রমাণিত! কাজেই সময় ক্ষ্যাপন না করে দ্রুত শাস্তির ব্যবস্থা করুন ! সারা দেশে আলোচিত রেইপের অন্যান্য কেসগুলোও দ্রুত নিস্পত্তি করুন। তাতে জন আস্থা ফিরে আসবে।
একই সঙ্গে অপরাধের রুট কজ এনালাইসিস করে সেগুলোর বিরুদ্ধে ও কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে! পর্ণোগ্রাফি ও মাদকের প্রসার ও সহজলভ্যতা এই সব অপরাধকে বর্তমান মাত্রায় পৌঁছে দিয়েছে! এগুলোর পেছনে যে প্রশাসনিক ও রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে- সেগুলো যে কোনও মূল্যে থামাতে হবে! শোনা যাচ্ছে, পুলিশের ভালো জায়গায় পোষ্টিং এর জন্যে এখনও নাকি কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে! এই সব বাণিজ্যের সরাসরি শিকার যে এই হতভাগী রামিসা ও তার পরিবার - তাতে কোনও সন্দেহ নাই!
আমাদের প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়ে অসহায় বাবা মাকে সান্ত্বনা দিয়েছেন। তাঁর এই মহানুভবতা অনেককেই স্পর্শ করেছে! প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আকুল আবেদন, আপনারা যদি এই সব রামিসাদের জন্যে আসলেই কিছু করতে চান, তবে সমস্যার গোড়ায় হাত দেন! রুট কজ এনালাইসিস করে সেগুলোর সঠিক চিকিৎসা করুন।
রাষ্ট্রের এক্সটারনাল পুলিশিং নিশ্চিত করে ইন্টারনাল পুলিশিং( নৈতিক শিক্ষা ও সুস্থ্য পারিবারিক পরিবেশ ) এর ব্যবস্থা করুন