Image description

রাজধানীর রমনার শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মন্দিরের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময়ে দুইপক্ষ মারমুখী হয়ে একে অপরের ওপর হামলা চালালে বেশ কয়েকজন আহত হয়।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে। তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ফিরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, রমনার হরিচাঁদ মন্দিরে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ হামলার ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলেও জানান ওসি মনিরুজ্জামান।