Image description

ভুয়া মামলা, মামলা-বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

সোমবার (১৮ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে ইঙ্গিত করে ক্ষোভ জানান বিএনপির এই সাবেক নেত্রী।

 

পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন। পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন দয়া করে।’

 

যদিও পোস্টে তিনি কারও নাম বা কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। তবে তার এই পোস্টে কয়েক হাজার প্রতিক্রিয়া দেখা গেছে।

 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা বিজয়ী হন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে তার কাছে পরাজিত হন।