Image description

জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্রক্ষমতায় এলে আওয়ামী লীগের চেয়েও ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

আজ শুক্রবার বিকালে ঝিনাইদহের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াতকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াও তাদের ভালো করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা ভালো হয়নি।

তারা এখনো বাংলাদেশকে অখণ্ড পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে বলেও মন্তব্য করেন তিনি।