Image description

নোয়াখালীতে এক দম্পতিকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা শিশুসন্তানসহ ইয়াবা পাচার করতেন।

 

শুক্রবার (৮ মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

 

এর আগে, বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় মাইশা স্টোরর সামনে অভিযান চালিয় তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন—বান্দরবানের লামা উপজেলার আব্দুল হামিদ (৩২) ও তার স্ত্রী ববি আক্তার (২৩)। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবার পাউডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

এ বিষয়ে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করছিল তারা। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সেনবাগ থানার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।