Image description

অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা বা ম্যাজিক ফিগার পেলেন থালাপতি বিজয়। বিজয়ের দল টিভিকের একটি সূত্র জানিয়েছে, কংগ্রেস ও ভিসিকের পাশাপাশি দুই বাম দল সিপিএম ও সিপিআই জানিয়েছে সমর্থন।

এই চার দলের সমর্থন পেলে বিজয় জাদুসংখ্যা পেয়ে যাবেন অনায়াসে।

টিভিকে সূত্র আরও জানিয়েছে, আজ শুক্রবার বিকেলেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানাবেন।

রাজভবন থেকে বেরিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন টিভিকে, কংগ্রেস এবং দুই বাম দলের নেতারা।

এর আগে একাধিকবার সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন বিজয়। তবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন না থাকায় তাকে ফিরিয়ে দেন রাজ্যপাল।