বাগেরহাটের রামপালে একটি মাছের ঘেরে মাছ ধরা কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।
শনিবার রাত ৯ টায় উপজেলার ভাগা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে রামপাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। অফিস ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।