Image description

সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এবার দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরের নতুন কমিটি গঠনের পাশাপাশি বিভিন্ন ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে ছাত্রদল।

আজ রবিবার সন্ধ্যায় দলটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২২টি ইউনিটে নতুন কমিটি গঠন করা হয়েছে। এগুলো হলো, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), বরিশাল জেলা ছাত্রদল, বরিশাল মহানগর ছাত্রদল, ভোলা জেলা ছাত্রদল, ঝালকাঠি জেলা ছাত্রদল, পাবনা জেলা ছাত্রদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল, রাজশাহী মহানগর ছাত্রদল, নওগাঁ জেলা ছাত্রদল, জয়পুরহাট জেলা ছাত্রদল, কুড়িগ্রাম জেলা ছাত্রদল, দিনাজপুর জেলা ছাত্রদল, লক্ষ্মীপুর জেলা ছাত্রদল, কক্সবাজার জেলা ছাত্রদল, চাঁদপুর জেলা ছাত্রদল, যশোর জেলা ছাত্রদল, বান্দরবান জেলা ছাত্রদল, নোয়াখালী জেলা ছাত্রদল, রাঙামাটি জেলা ছাত্রদল, সুনামগঞ্জ জেলা ছাত্রদল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।

এ ছাড়াও ২৩টি ইউনিটের আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এগুলো হলো- ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, কুমিল্লা মহানগর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর জেলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা, জামালপুর জেলা, নেত্রকোনা জেলা, মানিকগঞ্জ জেলা, নরসিংদী জেলা, হবিগঞ্জ জেলা, খাগড়াছড়ি জেলা, কুমিল্লা মহানগর, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জামালপুর মেডিকেল, সিরাজগঞ্জ মেডিকেল ও ময়মনসিংহ মেডিকেল ।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ গঠিত রাকিব ও নাছিরের নেতৃত্বাধীন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ চলতি বছরের ১ মার্চ শেষ হয়।